সিলেটে জাতীয় সংসদের প্রাক্তন স্পিকার, বরেণ্য কূটনীতিক ও প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক হুমায়ুন রশিদ চৌধুরীর ৯৫তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার, ১১ নভেম্বর বাদ জোহর স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সাংসদের পক্ষ থেকে সংগঠনের সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন এবং রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ফাতেহা পাঠ করেন।
হযরত শাহজালাল (র) দরগা গোরস্থানে মরহুমের সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া ও ফাতেহা পাঠ করেন স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ সিলেট জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক মো জাকির হোসেন, যুগ্মআহ্বায়ক ফালাহ উদ্দিন আলী আহমদ, কেন্দ্রীয় সহসভাপতি, প্রয়াত হুমায়ুন রশীদ চৌধুরীর পৌত্র মাসুন নোমান রশীদ চৌধুরী, জেলা শাখার সদস্য সচিব মাহবুবুল হাফিজ চৌধুরী মুশফিক, সদস্য কাজী মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ জুবের খান ও খলিল আহমদ। সংবাদ বিজ্ঞপ্তি