বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জ পৌর এলাকার জলিলপুর একরাম উদ্দিন খাঁ ও আব্দুল আজিজ খাঁ বেসরকারি পৌর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার, ৯ নভেম্বর সকাল সাড়ে ১০টায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা আরডিএসের তত্ত্বাবধানে বিদ্যালয়ের সামনে অনুষ্ঠানে আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র, জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাদের বখত।
পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর, প্রতিষ্ঠানের সভাপতি গোলাম আহমদের সভাপতিত্বে ও আরডিএস নির্বাহী পরিচালক মো মিজানুল হক সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর সৈয়দা জাহানারা বেগম,পৌরসভার সমাজ উন্নযন কর্মকর্তা মো নিজাম উদ্দিন, সাইফুল ইসলাম, ব্যবসায়ী ফয়জুর রহমান, বিদ্যালয়ের দাতা সদস্য প্রতিনিধি তসকির আলী ও প্রধান শিক্ষক সুলতানা নাসরিন।
প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেন, পৌরসভার উদ্যোগে ৫টি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠাতা করা হয়েছিল। এর মধ্যে এই বিদ্যালয় কমিটির সকল সদস্য ও শিক্ষার্থীদের অভিভাবকরা সচেতন থাকায় শিক্ষার্থীদের উপস্থিতি আশানুরূপ।
তিনি শিক্ষার্থীদের মেধা বিকাশে স্কাউট ড্রাম সেট ও পোর্টেবল সাউন্ড সিস্টেম উপহার দেন।