শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলার গোবিন্দপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সুরেশ চন্দ্র দাস আর নেই।
বুধবার, ৮ নভেম্বর সকালে তিনি পরলোক গমন করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী প্রণতি রানী দাস, তিন ছেলে ও চার মেয়ে গেছেন।
শাল্লা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুপুরে সহকারী কমিশনার (ভূমি) মো আলাউদ্দিনের উপস্থিতিতে শাল্লা থানার এসআই যীশু দত্ত পুলিশ সদস্যদের নিয়ে প্রয়াত বীর মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রীয় সম্মান জানান।
বীর মুক্তিযোদ্ধার শেষকৃত্য বিকেলে গোবিন্দপুর গ্রামের মহাশ্মশান ঘাটে সম্পন্ন হয়।
বীর মুক্তিযোদ্ধা সুরেশ চন্দ্র দাসের মৃত্যুতে শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী) প্রতি শোক প্রকাশ করেছেন ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।