জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে বিএনপি-জামাতের অবরোধের প্রতিবাদে শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ৬ নভেম্বর দুপুরে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের নেতৃত্বে আয়োজিত শান্তি মিছিলে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক কিশোর রায় চৌধুরী মনি, যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক চন্দন কুমার দাস, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান নোমান, শিক্ষা ও পাঠাগার সম্পাদক ফয়সল মাহমুদ, ইউপি মেম্বার সানাউল ইসলাম চৌধুরী শাওন, উপজেলা বাস মিনিবাস সমিতির সভাপতি আব্দুল জব্বার, সহসভাপতি রাজু আহমদ, সাধারণ সম্পাদক দুদুল মিয়া, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি হুমায়ুন রশীদ রাজি, সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, প্রচার সম্পাদক মো বেলাল হোসাইন, সাবেক যুবলীগ নেতা কয়ছর আহমদ, জাহিদুল ইসলাম, জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্মআহবায়ক সাহাব উদ্দিন সামসু, সাইদুর রহমান, জুড়ী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এ আর সাজেদ, মাছুম আলী মজুমদার প্রমুখ।
শান্তি মিছিল শেষে এম এ মুমিত আসুক চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হয়।