স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট হাওর অঞ্চল গড়তে হবে : আল আমিন চৌধুরী

প্রকাশিত November 4, 2023
স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট হাওর অঞ্চল গড়তে হবে : আল আমিন চৌধুরী

শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল মান্নান চৌধুরীর নামে প্রবর্তিত মেধা অন্বেষণ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ৪ নভেম্বর শাহীদ আলী মডেল উচ্চবিদ্যালয় ও গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত মেধা অন্বেষণে শাল্লা, দিরাই, আজমিরীগঞ্জ, বানিয়াচং ও খালিয়াজুরী উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৫ম ও ৮ম শ্রেণির ৮শ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরে উপজেলা গণমিলনায়তনে আবদুল মান্নান চৌধুরী মেধা অন্বেষণ ২০২৩ সভাপতি চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদের (আল আমিন চৌধুরী) সভাপতিত্বে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী ৬০ জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র, ক্রেস্ট ও নগদ অর্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবু তালেব। বিশেষ অতিথি ছিলেন শাল্লা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো আব্দুস শহীদ, ভাটিবাংলা কলেজের অধ্যক্ষ রন্টু কুমার দাস, শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলা উদ্দিন ও শাল্লা থানার অফিসার ইনচার্জ মো আমিনুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন শাহীদ আলী মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক, আব্দুল মান্নান চৌধুরী মেধা অন্বেষণ-২০২৩ সদস্য সচিব আরিফ মুহাম্মদ দুলাল। সঞ্চালনায় ছিলেন গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সজল চন্দ্র সরকার।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী) বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট হাওর অঞ্চল গড়তে হবে।
উল্লেখ্য, আব্দুল মান্নান চৌধুরী বাংলাদেশ পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদের (আল আমিন চৌধুরী) পিতা।