শাল্লা প্রতিনিধি : ‘সমবায়ে গড়ছি দেশ-স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শনিবার, ৪ নভেম্বর সারাদেশের ন্যায় সুনামগঞ্জের শাল্লা উপজেলায়ও ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের উদ্যোগে সমবায়ী সমাবেশ, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা গণমিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবু তালেবের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অমিতা রাণী দাশ, অ্যাডভোকেট দিপু রঞ্জন দাস ও শাল্লা থানার অফিসার ইনচার্জ মো আমিনুল ইসলাম।
উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আব্দুল মুহিতের তত্ত্বাবধানে ও সহকারী শিক্ষিকা চম্পা রাণী তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আব্দুল খালেক সহ এলাকার সমবায়ীরা উপস্থিত ছিলেন।