‘স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানকে সামনে নিয়ে নবীগঞ্জে জাতীয় যুব দিবস ২০২৩ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার, ১ নভেম্বর সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গতিগোবিন্দ দাশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপের সভাপতিত্বে ও উপজেলা পজীপ কর্মকর্তা মো সাকিল আহমদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বুরহান উদ্দিন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, মৎস্য কর্মকর্তা মো আসাদ উল্লাহ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শৈলেন কুমার পাল, উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো নজরুল ইসলাম, অফিস সহকারী পানু চন্দ প্রমুখ।