শাহী ঈদগার মোতাওয়াল্লির মৃত্যুতে মেয়র আনোয়ারুজ্জামানের শোক

প্রকাশিত October 30, 2023
শাহী ঈদগার মোতাওয়াল্লির মৃত্যুতে মেয়র আনোয়ারুজ্জামানের শোক

সিলেটের ঐতিহাসিক শাহী ইদগা ও কাজীটুলা জামে-মসজিদের মোতাওয়াল্লি জহির বখত সোমবার, ৩০ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় তিনি জহির বখতের রুহের মাগফেরাত কামনা করে বলেন, শাহী ঈদগার মোতাওয়াল্লির গুরুদায়িত্ব পালনে তিনি অত্যন্ত সাফল্যের পরিচয় দিয়েছেন। তার মতো একজন নিষ্ঠাবান ও ধর্মপ্রাণ মানুষের মৃত্যুতে সিলেটবাসী একজন গুণীকে হারালেন।
তিনি জহির বখতের রুহের মাগফেরাত কামনা করেন ও তার পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।