কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক, কালিবাড়ী গ্রামের বিশিষ্ট মুরব্বি সিরাজুল ইসলাম শনিবার, ২৮ অক্টোবর রাত ৮টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের জানাজার নামাজ রবিবার বাদ জোহর উপজেলার কলাবাড়ি মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে।
সিরাজুল ইসলামের মৃত্যুতে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খান গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সংবাদ বিজ্ঞপ্তি