নিজস্ব প্রতিবেদক : সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশ চোরাইপথে আসা ৮৮২ কেজি ভারতীয় চিনি উদ্ধার করেছে। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি।
জেলা পুলিশের তথ্য বিবরণীতে জানানো হয়, জৈন্তাপুর মডেল থানার এসআই (নি) পার্থ রঞ্জন চক্রবর্তী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের গোয়াবাড়ি গ্রামে রুবেল নামে এক ব্যক্তির বসতবাড়ি থেকে শুক্রবার, ২৭ অক্টোবর ১৮টি বস্তায় থাকা চিনি উদ্ধার করেন।
এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।