জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ৮০০ কেজি ভারতীয় চা পাতা উদ্ধার

প্রকাশিত October 26, 2023
জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ৮০০ কেজি ভারতীয় চা পাতা উদ্ধার

সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০০ কেজি ভারতীয় চা পাতা উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার, ২৬ অক্টোবর রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল হরিপুর এলাকায় অভিযান চালায়।
এ সময় হরিপুর-গাছবাড়ি সড়কের পাশে পতিত জমিতে পরিত্যক্ত অবস্থায় বড় মোড়কে প্যাকেজিং করা ভারতীয় এই চা পাতা উদ্ধার করা হয়।
তবে চা পাতা চোরাকারবারে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
চোরাকারবারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জেলা পুলিশের তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে।