বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সরকার থেকে ইজারা নেওয়া সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের চাতলবিল ও খাসিয়াখালী বিল জলমহালে মৎস্য আহরণে রঙ্গারচর গ্রামের একটি প্রভাবশালী গোষ্ঠীর বাধা প্রদান ও হুমকির প্রতিবাদে মৎস্যজীবীরা মানববন্ধন করেছেন।
বুধবার, ২৫ অক্টোবর দুপুরে চাঁনপুর চাতলপাড় মৎস্যজীবী সমবায় সমিতির উদ্যোগে চাতলপাড় বিল পাড়ে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, চাঁনপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি কালা মিয়া, সহসভাপতি আব্দুর রশিদ, সাবেক সভাপতি আঙ্গুর মিয়া, সদস্য আব্দুল কাইয়ূম, আব্দুল গফুর ও জামাল মিয়া প্রমুখ।
তারা অবিলম্বে বাধা প্রদানকারী ও হুমকিদাতাদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।