মাধবপুর প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জের মাধবপুরে অন্তিক জুয়েলার্সের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ ও গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার, ২০ অক্টোবর বিকেলে মাধবপুর পৌর এলাকার ঝুলন মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মাধবপুর-চুনারুঘাট) সার্কেল নির্মলেন্দু চক্রবর্তী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাধবপুর থানার পুলিশ পরিদর্শক-তদন্ত আতিকুর রহমান, মাধবপুর মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মনোজ কান্তি পাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মাধবপুর পৌর শাখার সভাপতি অজিত কুমার পাল ও মাধবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক লিটন রায়। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মাধবপুর পৌর শাখার সাধারণ সম্পাদক, মাধবপুর বাজার জুয়েলারি এসোসিয়েশনের সভাপতি অঞ্জন বনিক।