নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ নবীগঞ্জ শহরের শ্রী শ্রী গোবিন্দ জিউর আখড়ায় সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে মতবিনিময় করেছেন।
বুধবার, ১৮ অক্টোবর অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ, ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট গতিগোবিন্দ দাশ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো মাসুক আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুখেন্দু রায় বাবুল, সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারারণ রায়, পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি নিখিল আচার্য্য, বিশিষ্ট ব্যবসায়ী রঙ্গলাল রায়, আখড়া কমিটির সাধারণ সম্পাদক বিধান ধর, নবীগঞ্জ পৌরসভা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গৌতম কুমার রায়, সাধারণ সম্পাদক প্রাণেশ দেব, সাংবাদিক অঞ্জন রায় প্রমুখ।
মিলাদ গাজী এমপি তার ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার ৯৯টি পূজামণ্ডপে প্রতিটিতে ২ হাজার টাকা এবং শ্রী শ্রী গোবিন্দ জিউর আখড়ায় ১টি এসি দেওয়ার ঘোষণা দেন।