প্রবাসী আওয়ামী লীগ নেতা, বীর মুক্তিযোদ্ধা ও গবেষক দেওয়ান গৌস সুলতান বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন।
সোমবার, ১৬ অক্টোবর তিনি প্রধান বিচারপতি অফিসে তার সঙ্গে সাক্ষাতে মিলিত হন ও কুশল বিনিময় করেন।
দেওয়ান গৌস সুলতান প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করার জন্য বিচারপতি ওবায়দুল হাসানকে অভিনন্দন জানান ও তার সাফল্য কামনা করেন।
এ সময় প্রধান বিচারপতিকে দেওয়ান গৌস সুলতান তার লেখা ’বিশ শতকে বাংলাদেশে সাধারণ নির্বাচন’ গবেষণাগ্রন্থ উপহার দেন ।
প্রধান বিচারপতি সানন্দে তা গ্রহণ করেন এবং লেখককে আন্তরিক ধন্যবাদ জানান। সংবাদ বিজ্ঞপ্তি