সিলেট মহানগরীর ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা, মাছিমপুর কেন্দ্রীয় জামে মসজিদের সহকারী মোতাওয়াল্লি ছমির উদ্দিনের ইন্তেকালে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
এক শোকবার্তায় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সংবাদ বিজ্ঞপ্তি