সিলেট সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি নিপেশ রায় আর নেই।
রবিবার, ১৫ অক্টোবর দুপুরে মহানগরীর রায়নগরে নিজ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খান মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সংবাদ বিজ্ঞপ্তি