বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : জাতীয় খাদ্য দিবস উপলক্ষে সুনামগঞ্জের কাংলার হাওরে জলবায়ু দুর্গত কৃষক ও মৎস্যজীবীদের দাবি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ১৪ অক্টোবর দুপুরে বেসরকারি সংস্থা হাউস, ক্লিন ও বিডব্লিউজিইডির উদ্যোগে আয়োজিত সমাবেশে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের বৃন্দাবননগর গ্রামের কৃষক ও মৎস্যজীবীরা হাওরে ভেলা ভাসিয়ে জলবায়ু বিপন্নতা তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ, দ্বোহা চৌধুরী, শরীফ আহমদ, মো শাহিন মিয়া ও মো আরজদ আলী।
সমাবেশ থেকে খাদ্য স্বত্বাধিকারের জন্য জীবাশ্ম জ্বালানি বন্ধ, কৃষি জমিতে জীবাশ্ম জ্বালানিভিত্তিক স্থাপনা না করা, নবায়ন যোগ্য জ্বালানি এবং খাদ্য স্বত্বাধিকারের জন্য বিজলী কৃষি নীতি ও নবায়ন যোগ্য জ্বালানির জন্য ভূমি ইজারা নীতি প্রণয়নের দাবি জানানো হয়।