জুড়ীতে সরকারের উন্নয়নের প্রচারপত্র নিয়ে জনগণের কাছে এস এম জাকির

প্রকাশিত October 13, 2023
জুড়ীতে সরকারের উন্নয়নের প্রচারপত্র নিয়ে জনগণের কাছে এস এম জাকির

জুড়ী সংবাদদাতা : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন মৌলভীবাজারের জুড়ীতে সরকারের উন্নয়নের প্রচারপত্র জনগণের কাছে তুলে ধরছেন।
বৃহস্পতিবার, ১২ অক্টোবর উপজেলার ভবানীগঞ্জ ও কামিনীগঞ্জ বাজারে তিনি এই প্রচারপত্র বিলি করেন।
এ সময় এস এম জাকির হোসাইন বলেন, বিগত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের সব ক্ষেত্রেই অভাবনীয় উন্নয়ন করেছে। এসব উন্নয়ন কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে জানাতেই তিনি প্রচারপত্র বিতরণ করছেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা পৌরসভার প্যানেল মেয়র রেহান পারভেজ রিপন, উপজেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান নোমান, শিক্ষা ও পাঠাগার সম্পাদক ফয়সল মাহমুদ, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, প্রচার সম্পাদক মো বেলাল হোসাইন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্মআহ্বায়ক সাইদুর রহমান, ছাত্রলীগ নেতা এ আর সাজেদ প্রমুখ।