জৈন্তাপুরে পুলিশের অভিযানে ভারতীয় ৭০ বস্তা চিনি ও ৫৯ বোতল মদ উদ্ধার

প্রকাশিত October 10, 2023
জৈন্তাপুরে পুলিশের অভিযানে ভারতীয় ৭০ বস্তা চিনি ও ৫৯ বোতল মদ উদ্ধার

সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের দু’টি পৃথক অভিযানে ৭০ বস্তা ভারতীয় চিনি ও ৫৯ বোতল ভারতীয় মদ উদ্ধার হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার এসআই (নি) মুহিবুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে অভিযান চালিয়ে উপজেলার ফতেহপুর ইউনিয়নের শিকার খাঁ গ্রামে সাহেল নামের একজনের বসতঘর থেকে ৭০ বস্তায় ৩ হাজার ৫০০ কেজি ভারতীয় চিনি উদ্ধার করেন। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি পালিয়ে যায়।
অপর অভিযানে জৈন্তাপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কের পশ্চিম পাশে আলিফ ট্রান্সপোর্টের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় ৫৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তথ্য বিবরণী