আন্তর্জাতিক রেড ক্রস কমিটি-আইসিআরসি ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-আইইউবি যৌথভাবে আন্তর্জাতিক মানবিক আইন-আইএইচএল বিষয়ক ১৪তম হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতার জাতীয় রাউন্ডের আয়োজন করেছিল।
বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতার মাধ্যমে আইএইচএলের প্রতি আইনের শিক্ষার্থীদের সচেতনতা ও আগ্রহ বাড়ানো এবং তরুণ আইন শিক্ষার্থীদের অ্যাডভোকেসি দক্ষতা বিকাশে সহায়তা করার উদ্দেশ্যে গত ৫ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের ৩০টি বিশ্ববিদ্যালয় থেকে ৯০ জন আইনের শিক্ষার্থী অংশ নেন।
প্রতিবারের মতো এবারও সিলেট অঞ্চল থেকে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এসআইইউর আইন বিভাগের তিন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেস।
এই শিক্ষার্থীরা হলেন তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের মুক্তাদির আলী ও নোমান আহমেদ এবং তৃতীয় বর্ষ প্রথম সেমিস্টারের মাহামুদুর রহমান।
অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিযোগিতামূলক রাউন্ডে অংশ নেন। এতে বিজয়ী দল আগামী বছর হংকংয়ে অনুষ্ঠেয় আন্তর্জাতিক মানবিক আইন-আইএইচএল বিষয়ক মুট প্রতিযোগিতার এশিয়া-প্যাসিফিক রাউন্ডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। সংবাদ বিজ্ঞপ্তি