সিলেটে এনইইউবি স্পোর্টস ক্লাবের ইনডোর গেমসের পুরস্কার বিতরণ

প্রকাশিত October 8, 2023
সিলেটে এনইইউবি স্পোর্টস ক্লাবের ইনডোর গেমসের পুরস্কার বিতরণ

বর্ণাঢ্য আয়োজনে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ স্পোর্টস ক্লাবের ইনডোর গেমস চ্যালেঞ্জ-২০২৩ (সিজন-৫) এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার, ৮ অক্টোবর দুপুর ২টায় বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড মো ইলিয়াস উদ্দীন বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এনইইউবি স্পোর্টস ক্লাবের উপদেষ্টা সহকারী অধ্যাপক গোলাম ফারুক রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড মো নাহিদুল ইসলাম, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক রেবেকা সুলতানা চৌধুরী, সিএসই বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক রথিন্দ্র চন্দ্র গোপ ও ইংরেজি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মো শামসুল কবীর।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড মো ইলিয়াস উদ্দীন বিশ্বাস শিক্ষার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, খেলাধুলার মাধ্যমে একটি দেশ যেমন পরিচিতি পায় তেমনি একটি বিশ্ববিদ্যালয়ও পরিচিতি পেতে পারে।
তিনি স্পোর্টস ক্লাবের সংশ্লিষ্ট সবাইকে টুর্নামেন্টগুলো সফলভাবে সম্পন্ন করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
গত ১৩ আগস্ট থেকে ৬ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত ইনডোর ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ক্যারাম, দাবা, লুডু, মিউজিক্যাল চেয়ার, পেনাল্টি শুটআউট ও ডাট বোর্ড গেমসের বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করা হয়।
এছাড়াও এনইইউবি স্পোর্টস ক্লাবের সাবেক কমিটির সদস্যবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ক্লাবের সদস্যদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এনইইউবি স্পোর্টস ক্লাবের সভাপতি জাবের ইসলাম ইনডোর গেমসে অংশ্রগহণকারী ও উপস্থিত সবাইকে সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্পোর্টস ক্লাবের সদস্য রুহী দেবনাথ।
পুরস্কার বিতরণীর পর এনইইউবি কালাচারাল ক্লাবের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি