খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট জেলা মহিলা দলের দোয়া মাহফিল

প্রকাশিত October 8, 2023
খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট জেলা মহিলা দলের দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট জেলা মহিলা দল দোয়া মাহফিল করেছে।
শনিবার, ৭ অক্টোবার বিকেল ৫টায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মোনাজাত পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি, জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক তাহসিন শারমিন তামান্না অবিলম্বে বেগম খালেদা জিয়াকে বিদেশে গিয়ে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার দাবি জানান।
এ সময় আরও বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পলিনা রহমান ও দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা।
উপস্থিত ছিলেন জান্নাত জামান চৌধুরী, মহসিনা চৌধুরী, রহিমা আক্তার প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি