নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রোকনপুর হাওরে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার, ৬ অক্টোবর দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মো ছাদি মিয়া (৪৮) রোকনপুর গ্রামের মৃত গোল মোহাম্মদের ছেলে। হাওরে কাজ করতে গিয়ে তিনি বজ্রপাতর শিকার হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ছাদি মিয়ার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
একই গ্রামের সাবেক ইউপি মেম্বার আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।