বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত October 6, 2023
বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার, ৫ অক্টোবর দুপুরে ঢাকায় ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময়ে বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক সৌম্যব্রত দাস, কো অর্ডিনেটর অর্পিতা কাঞ্জিলাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীল প্রমুখ।
পরে তারা বঙ্গবন্ধু জাদুঘর ঘুরে দেখেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
উল্লেখ্য, সারা বিশ্বের ১৮৭টিরও বেশি দেশে ছড়িয়ে থাকা বাঙালি পেশাজীবী লেখক, শিল্পী, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের মধ্যে যোগসূত্র স্থাপনের লক্ষ্যে বাংলা ওয়ার্ল্ড ওয়াইড কাজ করে যাচ্ছে।
সংগঠনটির উদ্যোগে বছরের শুরুতে কলকাতায় আয়োজন করা হয়েছিল ২য় আন্তর্জাতিক বাঙালি সম্মেলন। স্বাস্থ্যখাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের অন্যতম লক্ষ্য। করোনা মহামারির সময় সংগঠনটির উদ্যোগে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে পাঁচ শতাধিক ভেন্টিলেটর বিনামূল্যে সরবরাহ করা হয়েছিল। সংবাদ বিজ্ঞপ্তি