পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে জুড়ীতে ওপেন হাউস ডে

প্রকাশিত September 30, 2023
পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে জুড়ীতে ওপেন হাউস ডে

জুড়ী সংবাদদাতা : মৌলভীবাজারের জুড়ীতে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ৩০ সেপ্টেম্বর সকালে জুড়ী থানার সভাকক্ষে থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে ওপেন হাউস ডেতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপঙ্কর ঘোষ। ওসি-তদন্ত হুমায়ুন কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, আওয়ামী লীগের সভাপতি মাসুক মিয়াম দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, সাগরনাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর নূর, জায়ফরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুম রেজা, পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো আনফর আলী, পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওবায়দুল ইসলাম রুয়েল, পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন মইজন, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, পূর্বজুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, জুড়ী মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শিতাংশু শেখর দাশ, কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি কামাল আহমদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অরুণ চন্দ্র দাশ, বিশিষ্ট সমাজসেবক হাবিবুর রহমান হাবিব, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, জাকির হোসেন মনির, মনিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জমশেদুল ইসলাম, ব্যবসায়ী ইলিয়াছুর রহমান ময়না প্রমুখ।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সহসভাপতি হারিস মোহাম্মদ, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি কামরুল হাসান নোমান, সমকাল প্রতিনিধি বেলাল হোসাইন, নিউজ টুয়েন্টিফোর টিভির সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি মামুন মাহিন প্রমুখ।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপঙ্কর ঘোষ বলেন, মাদক, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি ও জঙ্গিবিরোধী সমাজ গড়তে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, পুলিশ জনগণের শত্রু নয়-বন্ধু। সঠিক সেবা পেতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।
জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে।