শাল্লা প্রতিনিধি : তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে সুনামগঞ্জের শাল্লায় বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর বিকেলে উপজেলার বাহারা ইউনিয়ন বিএনপির উদ্যোগে মেদা বাজার সংলগ্ন মাঠে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো বাদশাহ মিয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক মাববুব হোসেন শিশুর সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার মাহদীন চৌধুরী, শাল্লা উপজেলা বিএনপির সভাপতি গনেন্দ্র চন্দ্র সরকার ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো আব্দুল আওয়াল।
সমাবেশে বক্তাগণ বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম জনগণের নাগালের বাইরে চলে গেছে। এই সরকারের সময় শেষ। খুব শিগগিরি সরকারকে পদত্যাগ করতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে।