সিলেট জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আহবায়ক কমিটির অনুমোদন লাভ

প্রকাশিত September 29, 2023
সিলেট জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আহবায়ক কমিটির অনুমোদন লাভ

সিলেট জেলা শ্রমিক দলের আহবায়ক কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অনুমোদন লাভ করেছে।
১১ সদস্যের এই কমিটিতে মো সোরমান আলীকে আহবায়ক ও মো নূরুল ইসলামকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিম স্বাক্ষরিত এক চিঠিতে এই কমিটি অনুমোদন দেওয়ার কথা জানানো হয়।
সিলেট জেলা শ্রমিক দলের আহবায়ক কমিটির যুগ্মআহবায়ক হয়েছেন আব্দুর রহমান, শাহ আব্দুল মুকিত, আবুল হোসেন মেম্বার ও আলী আকবর রাজন। এছাড়া জুমেল আহমদ জুমেল, ফয়সল আহমদ টিপু, রুকনুজ্জামান, শেখ রাসেল ও নিজাম উদ্দিনকে সদস্য করা হয়েছে।