২৬ নম্বর ওয়ার্ডে স্কুল পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধ ও সাড়া প্রদান বিষয়ক ক্যাম্পেইন

প্রকাশিত September 27, 2023
২৬ নম্বর ওয়ার্ডে স্কুল পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধ ও সাড়া প্রদান বিষয়ক ক্যাম্পেইন

ডিজি-ইকো পাইলট প্রোগ্রাম্যাটিক পার্টনারশিপ-পিপিপির আওতাধীনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে ও সিলেট সিটি কর্পোরেশনের সমন্বয়ে ২৬ নম্বর ওয়ার্ডে স্কুল পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধ ও সাড়া প্রদান বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার, ২৪ সেপ্টেম্বর সকালে কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১, ওয়ার্ড কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বকস্ লিপন। সার্বিক সহযোগিতায় ছিলেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ফিল্ড ইপিপিআর অফিসার, পিপিপি প্রজেক্ট মোয়াজ্জেম হোসেন ও ওয়ার্ড লেভেল কোঅর্ডিনেশন কমিটির ওয়ার্ড কমিউনিটি ভলান্টিয়ার টিম লিডার মাহিদুল ইসলাম মোহন।
এছাড়াও ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনিরা চৌধুরী, তরুণ সমাজসেবী আকতার রশীদ চৌধুরী ও মির্জা দুলাল আহমদ।
রোটারিয়ান তৌফিক বকস্ লিপন বলেন, সারাদেশে ব্যাপক হারে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। এডিস মশা থেকে এ রোগের সৃষ্টি। সকলকে এ ব্যাপারে সচেতন থাকতে হবে। সংবাদ বিজ্ঞপ্তি