সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম এলাকায় ডাকাতদের উৎপাতে অতীষ্ঠ এলাকাবাসী অবিলম্বে ডাকাতদেরকে গ্রেফতার ও ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামাল উদ্ধারের দাবিতে স্মারকলিপি দিয়েছেন।
সোমবার, ২৫ সেপ্টেম্বর দুপুরে সিলেট মহানগর পুলিশ সদর দপ্তরে পুলিশ কমিশনার বরাবর এই স্মারকলিপি দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলাম শাহী ঈদগা পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মুদাব্বির হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো আব্দুল কাইয়ূম, সিলাম শাহী ঈদগা পরিচালনা কমিটির সহসভাপতি তাজরুল ইসলাম তাজুল, সহসাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুরন, সদস্য বাহার উদ্দিন, সদস্য সিলাম ইউনিয়ন পরিষদ মেম্বার আব্দুর রহমান, সমাজসেবী শফিকুল ইসলাম, আন্তই মিয়া, ইস্তেখার গণি তাজেল, যুব সমাজের প্রতিনিধি নিজামুল কবির, সমাজসেবী মোমিন আহমদ, জয়নুল আহমদ ও টিটু আহমদ।
এছাড়া সিলাম টিকরপাড়ার ইস্তেখার গণি তাজেলের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারের দাবিতে স্বপ্ন সমাজকল্যাণ সংঘ পৃথক একটি স্মারকলিপি দেয়।
এ সময় উপস্থিত ছিলেন স্বপ্ন সমাজকল্যাণ সংস্থার সভাপতি তাজুল ইসলাম জনি, সহসভাপতি মোসাদ্দেক হোসেন সুজন, সাধারণ সম্পাদক সুহেল আহমদ, যুগ্মসম্পাদক এস এম ফাহাদ, প্রবাসী কল্যাণ সম্পাদক মো নাজমুল ইসলাম রাহিম প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি