শাল্লায় যুবলীগের কর্মীসভায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

প্রকাশিত September 25, 2023
শাল্লায় যুবলীগের কর্মীসভায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

শাল্লা প্রতিনিধি : আওয়ামী যুবলীগ শাল্লা উপজেলা শাখার কর্মীসভায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের মাধ্যমে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর হাত শক্তিশালীকরণের লক্ষ্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
সোমবার, ২৫ সেপ্টেম্বর শাল্লা উপজেলা পরিষদ মিলনায়তনে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিলের নির্দেশক্রমে সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি সদস্য, শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দীপু রঞ্জন দাসের সভাপতিত্বে কর্মীসভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সবুজ কান্তি দাস, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য নূরুল ইসলাম বজলু, জেলা যুবলীগ নেতা অমর চক্রবর্তী, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য টিকেন্দ্র দাস, শাল্লা উপজেলা যুবলীগ নেতা ফণী ভূষণ সরকার, অরিন্দম চৌধুরী অপু, লাল আমিন তালুকদার, হিমেল সরকার, রফিকুল ইসলাম রফিক, অ্যাডভোকেট অনুকূল তালুকদার জিকু ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি অরিন্দম মৈত্র।
এছাড়াও উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা যুবলীগের নেতা বিশ্বরূপ দাশ, উত্তম কুমার দাস, নিখিল চন্দ্র দাস, আমির হামজা, ফখরুল ইসলাম, হুমায়ূন আহমেদ, রনি চৌধুরী, নাসিম সাগর, সঞ্জয় চন্দ্র সরকার, সঞ্জয় দাস, লোকেশ চন্দ্র দাস, আলেক মিয়া, মো ওমর খৈয়াম শালীন, সুভাষ দাস লক্ষণ, সালাম মিয়া, শাল্লা উপজেলা ছাত্রলীগ নেতা শামীম আহমদ প্রমুখ।