নিজস্ব প্রতিবেদক : সিলেটের টুকেরবাজারে ফিডারের বিদ্যুৎ সরবরাহ পিডিবির পরিবর্তে পল্লী বিদ্যুতে হস্তান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে এলাকাবাসী সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে মানব্বন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।
বুধবার সকালে তেমুখি পয়েন্ট থেকে টুকেরবাজার পর্যন্ত এক কিলোমিটার দীর্ঘ মানব্বন্ধনে অংশ নেন বিপুল সংখ্যক ছাত্র-জনতা।
এ সময় সিলেট-সুনামগঞ্জ সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখা হয়।