বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : ১৯৮৮ সালের এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে গঠিত আমরা ৮৮ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে।
রবিবার, ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় একই সময়ে সারাদেশে নানা অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
আমরা ৮৮ বাংলাদেশের এডমিন মো আরিফুল হাসান তরফদারের উদ্যোগে ও হবিগঞ্জ জেলা কো-অর্ডিনেটর শাহ আলম চৌধুরী মিন্টুর পরিচালনায় আলোচনায় অংশ নেন হাফিজুর রহমান সওদাগর, আব্দুল কাইয়ূম, কাজী সামসুল আলম, আবুল হাসান, নাজমুল হক, স্বপন ও মামুনুর রশিদ খান।