সিলেটে ৭ এপিবিএনের অভিযানে ৩৭ পিস ইয়াবাসহ ২ জন আটক

প্রকাশিত September 11, 2023
সিলেটে ৭ এপিবিএনের অভিযানে ৩৭ পিস ইয়াবাসহ ২ জন আটক

৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিলেটের পৃথক দুই অভিযানে ৩৭ পিস ইয়াবা উদ্ধার ও দুই জন আটক হয়েছে।
৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিলেটের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খোন্দকার ফরিদুল ইসলামের নির্দেশেনায় অতিরিক্ত পুলিশ সুপার (বিকিউএম) মো মফিজুল ইসলামের তত্ত্বাবধানে সহকারী পুলিশ সুপার আছাবুর রহমানের নেতৃত্বে রবিবার, ১০ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে বিশ্বনাথ উপজেলার লামাকাজী বাজার থেকে ২২ পিস ইয়াবাসহ মো আবদুস শহিদকে (৩৫, পিতা মৃত আব্দুছ ছাত্তার, কাজীরগাঁও, বিশ্বনাথ, সিলেট) আটক করা হয়।
এর আগে বিকেল ৫টার দিকে অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলামের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (বিকিউএম) মো মফিজুল ইসলামের নেতৃত্ব পুলিশ পরিদর্শক মো জাহাঙ্গীর আলমসহ ৭ এপিবিএন সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ক্যাম্পের একটি ইন্টেলিজেন্স টিম গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানাধীন সোনাডোর তালেবপুর সেতু এলাকায় অভিযান পরিচালনা করে মো আব্দুল গফুরকে (৪৮, পিতা মো জালাল উদ্দিন, সোনাডোর, মানিক মিয়া ভিলা, সিলেট) ১৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।
তবে এ সময় তার সহযোগী মো শাহীন আলম (পিতা নূর মিয়া, মংলিরপাড়, বড়শালা, সিলেট) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
এ দু’টি ঘটনার ব্যাপারে আলাদা আলাদ মামলা দায়ের হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি