সিলেটে মহানগর মহিলা দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত September 10, 2023
সিলেটে মহানগর মহিলা দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সিলেট মহানগর মহিলা দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ৯ সেপ্টেম্বর বিকেলে মহানগরীর তাঁতীপাড়ায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, রাজনীতিতে নারীদের সক্রিয় অবস্থান ও নারী নেতৃত্ব বিকাশের লক্ষ্যেই বিএনপি প্রতিষ্ঠার পর পর মহিলা দলের সৃষ্টি হয়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা দলের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপিকা সামিয়া চৌধুরী।
মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাফিয়া খাতুন মনির পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব। অন্যদের মাঝে বক্তব্য রাখেন, মহিলা দলের সহসভাপতি আসমা আলম, মিনারা হোসেন ও রুবি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রেহেনা ফারুক শিরিন, যুগ্মসম্পাদক রাহিলা জেরিন কানন, রীনা আক্তার, শিখা হাওলাদার, হাফসা খানম, আবিদা সুলতানা, তানজিলা রেজা সুমি, ফাতেমা আক্তার পারুল, শারমিন আক্তার প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি