মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ৯ সেপ্টেম্বর সংগঠনের কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো এরশাদ আলী সভাপতি, তোফাজ্জল হোসেন চৌধুরী জ্যেষ্ঠ সহসভাপতি ও হামিদুর রহমান যুগ্মসম্পাদক নির্বাচিত হয়েছেন।
অন্যান্য পদে ভোটগ্রহণ হয় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। এতে গোপন ভোটে শংকর পাল চৌধুরী সাধারণ সম্পাদক ও সুজন রায় সহসভাপতি নির্বাচিত হন।
নির্বাচনে ২৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।