বৃহত্তর দশগ্রাম জনকল্যাণ পরিষদ সিলেটের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

প্রকাশিত September 9, 2023
বৃহত্তর দশগ্রাম জনকল্যাণ পরিষদ সিলেটের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

সিলেট সদর উপজেলার সামাজিক সংগঠন বৃহত্তর দশগ্রাম জনকল্যাণ পরিষদের উদ্যোগে ২০২৩ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
শনিবার, ৯ সেপ্টেম্বর বিকেল ৪টায় দশগ্রাম বাজারে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দশগ্রাম জনকল্যাণ পরিষদের সভাপতি মিজানুর রহমান ময়নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক মেম্বার রফিকুল ইসলাম মামুনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর আলতাফ হোসেন সুমন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোগলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম টুনু মিয়া, সাবেক মেম্বার বশির উদ্দিন, সমাজসেবী সুলতান খান, সাবেক মেম্বার মুক্তার আলী, মাস্টার আজাদ মিয়া, মাওলানা আব্দুল মুমিন, আব্দুল বাছিত, সাংবাদিক ওলিউর রহমান, প্রভাষক সেলিম আহমদ, মাস্টার নিজাম উদ্দিন, আব্দুল মতিন, রাকিবুল হাসান, আব্দুর রহমান প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি