জুড়ী রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত || কমিটি গঠন

প্রকাশিত September 8, 2023
জুড়ী রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত || কমিটি গঠন

জুড়ী প্রতিনিধি : জুড়ী রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ৬ সেপ্টেম্বর দুপুরে কুলাউড়ায় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মনিরুল ইসলাম। দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি আবুল হোসেন লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজির আহমেদ রাসেল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, বাংলাদেশ প্রেসক্লাব সংযুক্ত আরব আমিরাতের অন্যতম সদস্য, নিউজ টোয়েন্টিফোরের আমিরাত প্রতিনিধি মামুন মাহিন।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে দৈনিক সকালের সময় ও মাই টিভি প্রতিনিধি মনিরুল ইসলামকে সভাপতি ও দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি আবুল হোসেন লিটনকে সাধারণ সম্পাদক করে সংগঠনের ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি প্রভাষক জহিরুল ইসলাম সরকার (দৈনিক আনন্দবাজার ও জৈন্তাবার্তা), সহসভাপতি ইকবাল খান (দৈনিক বিজয়ের বাণী), যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু (দৈনিক সিলেট ডায়েরি) ও হাবীবুর রহমান খান (দৈনিক সিলেট মিরর), সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত (দৈনিক নয়া শতাব্দী), অর্থ সম্পাদক আদনান চৌধুরী (দৈনিক কালবেলা), সহঅর্থ সম্পাদক মাহমুদ উদ্দিন (দৈনিক মুক্তকণ্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক দেলাওয়ার হোসেন (দৈনিক বাংলা), সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক হোসাইন রুমেল ( দৈনিক জনবাণী), দপ্তর সম্পাদক মাইকেল নংরুম (দৈনিক দেশবাংলা), পরিবেশ বিষয়ক সম্পাদক খোর্শেদ আলম (দৈনিক সারাবেলা), সহপরিবেশ বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ (দৈনিক প্রতিদিনের কাগজ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুহিবুর রহমান (সিলেট বিডিনিউজ), সহসাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুজাহিদুল ইসলাম (জুড়ীর সময়), কার্যকরী সদস্য মিফতাহ আহমেদ রিটন (দৈনিক যায়যায়দিন), জাহিদুল ইসলাম (দৈনিক খোলা কাগজ), তছিরুল ইসলাম (প্রভাত টিভি), জসীম উদ্দিন (দৈনিক ক্রাইম তালাশ), আমীর হোসেন (দৈনিক দেশবাংলা), সুয়েবুর রহমান (বাংলা টাইমস), কামরান হোসেন (রেপটর টিভি) ও আবিদ হাসান (জুড়ীর সময়), শেখ নোমান ইবনে শফিক (দৈনিক বর্তমান সংবাদ)।