শ্রীকৃষ্ণের জন্ম তিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে ধর্মসভা ও ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় মহানগরীর মির্জাজাঙ্গালে নিম্বার্ক আশ্রমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিলেটে ভারতীয় সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জয়সওয়াল ও তার সহধর্মিণী নীতা জয়সওয়াল। সভাপতিত্ব করেন সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহবায়ক অ্যাডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য। অ্যাডভোকেট শংকর কুমার দেব ও অ্যাডভোকেট পংকজ দাসের যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, অশোক কুমার চৌধুরী, বিনীত চক্রবর্তী, সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের সদস্য সচিব জগদীশ চন্দ্র দাস, সিসিকের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শান্তনু দত্ত সনতু ও জন্মাষ্টমী উদযাপন পরিষদের যুগ্ম আহব্বায়ক তপন মিত্র।
পরে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করেন রজত কান্তি গুপ্ত ও সুকান্ত গুপ্ত। সংগীত পরিবেশন করেন হিমাংশু বিশ্বাস, রানা কুমার সিনহা, বিজন রায়, প্রতীক নন্দ টনি, অনিমেষ বিজয় চৌধুরী ও সুকোমল সেন। সংবাদ বিজ্ঞপ্তি