ওসমানীর জন্মবার্ষিকী উপলক্ষে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের স্মরণসভা

প্রকাশিত September 5, 2023
ওসমানীর জন্মবার্ষিকী উপলক্ষে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের স্মরণসভা

নাজমুল সুমন, লন্ডন, ইউকে : মহান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বঙ্গবীর জেনারেল মহম্মদ আতাউল গনী ওসমানীর ১০৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্বের বিভিন্ন পান্ত থেকে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের নেতৃবৃন্দের অংশগ্রহণে ভার্চয়াল স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ৪ সেপ্টেম্বর গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ময়নুল চৌধুরী হেলালের পরিচালনায় এতে অতিথি হিসাবে অংশ নেন আমেরিকার ডিকসেল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা জিয়াউদ্দিন আহমদ ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও সংগঠনের বাংলাদেশ ইউনিটের সভাপতি এ এম বদরুদ্দোজা। অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর রূপা চক্রবর্তী, প্রথম আলোর উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন, গ্লোবাল এসোসিয়েশনের সহসভাপতি কাপ্তান হোসেন, মাহবুবুর রহমান চৌধুরী, আবুল কালাম আজাদ ছোটন, মোহাম্মদ মকিস মনসুর ও শেখ ফারুক আহমেদ, কোষাধ্যক্ষ রফিকুল হয়দার, বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুহিব উদ্দিন, নিউজার্সি শাখার সভাপতি মোশারফ আলম , সহসভাপতি আবুল কাশেম মজুমদার, আখলাকুল আম্বিয়া চৌধুরী ও রেজাউল করিম চৌধুরী, গ্লোবাল জালালাবদ এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক শ্যামল কান্তি চন্দ, চলচ্চিত্র পরিচালক এম মোক্তাদির ও ইউকে বিডি টিভির ভাইস চেয়ারম্যান শেখ নূরুল ইসলাম।
বক্তারা জেনারেল এম এ জি ওসমানীর যথাযথ মূল্যায়নের জন্য সরকারের নিকট দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে ডা জিয়াউদ্দিন আহমদ এই বীর সেনানীর জীবন ও আদর্শ নিয়ে আরও গবেষণার উপর গুরুত্ব আরোপ করেন।
পরে দোয়া করা হয়।