সিলেটের বিশ্বনাথ উপজেলায় অভিযান চালিয়ে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন একটি চোরাই মোটরসাইকেলসহ একজনকে গ্রেফতার করেছে।
৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিলেটের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খোন্দকার ফরিদুল ইসলামের নির্দেশেনায় অতিরিক্ত পুলিশ সুপার (বিকিউএম) মো মফিজুল ইসলামের তত্ত্বাবধানে সহকারী পুলিশ সুপার আছাবুর রহমানের নেতৃত্বে সোমবার, ৪ সেপ্টেম্বর বিকেল পৌণে ৫টার দিকে বিশ্বনাথ বাইপাস পয়েন্টে এলাকায় অভিযান পরিচালনা করে শাহ মোহাম্মদ উজ্জ্বল রানার নিকট হতে চোরাই মোটরসাইকেলটি জব্দ করা হয়। তাকেও গ্রেফতার করা হয়েছে।
জব্দকৃত রেজিস্ট্রেশন বিহীন চোরাই ১৩৫ সিসি মোটর সাইকেলটির রঙ কালো।
গ্রেফতারকৃত শাহ মোহাম্মদ উজ্জ্বল রানা বিশ্বনাথ উপজেলার দশঘর গ্রামের মো কানু মিয়ার ছেলে। সে দীর্ঘ দিন ধরে চোরাই মোটরসাইকেল বেচাকেনার সঙ্গে জড়িত বলে এপিবিএন নিশ্চিত করেছে।
এস আই (নি) মো আবুল বাশার এ ঘটনার ব্যাপারে বাদি হয়ে বিশ্বনাথ থানায় এজাহার দায়ের করেছেন। তথ্য বিবরণী