হবিগঞ্জে অনূর্ধ্ব-১৪ ১৬ ও ১৮ বয়স ভিত্তিক ক্রিকেট খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত

প্রকাশিত September 4, 2023
হবিগঞ্জে অনূর্ধ্ব-১৪ ১৬ ও ১৮ বয়স ভিত্তিক ক্রিকেট খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : তৃণমূল পর্যায় থেকে ক্রিকেট খেলোয়াড় তুলে আনার লক্ষ্যে হবিগঞ্জে অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ বয়স ভিত্তিক বাছাই অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ৪ সেপ্টেম্বর দুপুরে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে ৬ শতাধিক ক্ষুদে ক্রিকেট খেলোয়াড় উপস্থিত হয়ে বাছাই পর্বে অংশ নেয়। এর মধ্য থেকে ১৫০ জনকে বাছাই করা হয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেইম ডেভেলপমেন্ট বিভাগের উদ্যোগে ও হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ক্রিকেট খেলোয়াড় বাছাইয়ের আয়োজন করা হয়।
এই উদ্যোগের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন ক্রিকেট কোচ মুজিবুর রহমান অন্তু ও হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মঈন উদ্দিন তালুকদার সাচ্চু।