নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাঁক ইউনিয়নের দুর্গাপুরসহ ৬ গ্রামবাসীর উদ্যোগে কুশিয়ারা নদীতে গ্রামবাংলার ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ২ সেপ্টেম্বর দুপুরে আয়োজিত এ প্রতিযোতিতা উপভোগ করতে নদীর দুই পারে সমাগম ঘটে অর্ধ লক্ষাধিক মানুষের। দর্শকদের করতালি, খোল-করতালের ধ্বনি আর বৈঠার তালে এক অনুপম দৃশ্যের অবতারণ হয়।
সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে ৮টি নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ করে। বিজয়ীদের ফ্রিজ, টিভি ও টেবিল ফ্যান পুরস্কার দেওয়া হয়।
প্রতিযোগিতা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ৷ বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গতিগোবিন্দ্র দাশ, জাতীয় পাটির কেন্দ্রীয় সদস্য ডা শাহ আবুল খায়ের, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমদ ও সিলেট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ কৃষি বিষয়ক সম্পাদক সাজ্জাদুল হক। সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়া। সঞ্চালনায় ছিলেন অ্যাডভোকেট মুজিবুর রহমান কাজল। আয়োজনের সার্বিক সহযোগিতা ও পরিচালনায় ছিলেন নূরুল আমিন, আকুল মিয়া, আখদ্দুছ আলী, আলাউদ্দিন ও সাংবাদিক আলীহোসেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মিলাদ গাজী বলেন, ’নৌকা’র বিজয় হলে উন্নয়নের বিজয় হবে। নৌকা বাইচ গ্রামবাংলার ঐতিহ্য ও আনন্দদায়ক একটি প্রতিযোগিতা। এ ঐতিহ্য টিকিয়ে রাখতে হবে।
নৌকা বাইচ প্রতিযোগিতায় এতে প্রথম হয় মৌলভীবাজারের রাজনগর উপজেলার শাহ মোস্তফা তরী। দ্বিতীয় হয় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাবন তরী।