নতুন প্রজন্মকে খেলার মাঠে ফিরিয়ে আনতে আজমিরীগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ

প্রকাশিত September 1, 2023
নতুন প্রজন্মকে খেলার মাঠে ফিরিয়ে আনতে আজমিরীগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ

শাল্লা প্রতিনিধি : খেলাধুলা বিমুখ নতুন প্রজন্মকে খেলার মাঠে ফিরিয়ে আনতে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, ১ সেপ্টেম্বর উপজেলার কাকাইলছেও ইউনিয়নের কাকাইলছেও গ্রামের ফুটবল মাঠে এই খেলার আয়োজন করা হয়। এতে অংশ নেয় শাল্লা সদর এফসি বেঙ্গল থান্ডার্স ক্লাব ও ডা রেজাউল করিম ফুটবল ক্লাব আজমিরীগঞ্জ।
প্রীতি ফুটবল ম্যাচের আয়োজক ডা রেজাউল করিম উদ্বোধনী বক্তব্যে বলেন, নতুন প্রজন্ম খেলাধুলা থেকে অনেক পিছিয়ে রয়েছে। তাদেরকে খেলাধুলার প্রতি আগ্রহী করে খেলার মাঠে ফিরিয়ে আনতে তিনি এ উদ্যোগ নিয়েছেন।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন কাকাইলছেও গ্রামের সাবেক ফুটবলার মো ফারুক মিয়া।ধারা ভাষ্যকারে ছিলেন মো ইমরান মিয়া। খেলা ৩-৩ গোলে ড্র হয়।
সুনামগঞ্জের শাল্লা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কালীপদ রায়, কাকাইলছেও নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো মুস্তাফিজুর রহমান ও শাল্লা ইউনিয়নের শ্রীহাহল গ্রামের মো আলী রাজ মিয়া সহ বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন।