শোকের মাস আগস্টে ৯ হাজার মানুষকে নিত্যপণ্য দিলেন যুবলীগ নেতা

প্রকাশিত August 31, 2023
শোকের মাস আগস্টে ৯ হাজার মানুষকে নিত্যপণ্য দিলেন যুবলীগ নেতা

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ প্রতিনিধি : শোকের মাস আগস্টে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান যুবলীগ নেতা মহিবুর রহমান মাহী ৯ হাজার অস্বচ্ছল মানুষকে বিনামূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য দিয়েছেন।
বৃহস্পতিবার, ৩১ আগস্ট সকালে হবিগঞ্জ পৌর টাউন হল প্রাঙ্গণে এ আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো আবু জাহির এমপি সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর মেয়র আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো মিজানুর রহমান শামীম ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মহিবুর রহমান মাহী গত তিন বছর ধরে শোকের মাস আগস্টের ৩১ দিনজুড়ে এ সহায়তা চালু রেখেছেন।
১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত প্রতিদিন ৩০০ নারী-পুরুষকে এ সহায়তা দেওয়া হয়। উপকারভোগীরা প্রতিদিন ৫ ধরনের সব্জি ও একটি করে ডিম পেয়েছেন।
টাউন হল প্রাঙ্গণ থেকে অস্বচ্ছল নারী-পুরুষ বিনামূল্যে এ সহযোগিতা গ্রহণ করেন।
মহিবুর রহমান মাহী জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পনেরা আগস্টে শহীদ সকলের আত্মার মাগফিরাত কামনায় এ উদ্যোগ নিয়েছি। শরীরে যতদিন শক্তি থাকবে ততদিন এ উদ্যোগ অব্যাহত রাখবো।
এক মাসে তার প্রায় পাঁচ লাখ টাকা ব্যয় হয়েছে। এমপি মো আবু জাহির, পৌর মেয়র আতাউর রহমান সেলিম ও হবিগঞ্জ চেম্বার সভাপতি মিজানুর রহমান শামীম এ কার্যক্রমে তাকে সহযোগিতা করেন বলেও তিনি জানান।