শাল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিত August 31, 2023
শাল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা শিল্পকলা একাডেমিতে গত ২৯ আগস্ট আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবু তালেবে সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা সজীব হাওলাদার, শাল্লা সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক তরুণ কান্তি দাস, অধ্যাপক বিশ্বনাথ দাস, অধ্যাপক মহিতোষ দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খান ও সহকারী শিক্ষা কর্মকর্তা তাপস রায়।
এছাড়া শিল্পকলার শিক্ষার্থীগণ কবির লেখা কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন।
আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বন্যা রায় রিয়া অনুষ্ঠান সঞ্চালনা করেন।