তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি-গ্রাসরুটসের নির্বাহী পরিচালক হিমাংশু মিত্র ও সংস্থার জাতীয় সমন্বয়কারী অনিতা দাশ গুপ্তার একমাত্র কন্যা অনিন্দিতা মিত্র ভারত সরকারের আইসিসি স্কলারশিপ নিয়ে পিএইচডি করতে ভারতের এনআইটিতে সুযোগ পেয়েছেন। তার গবেষণার বিষয় হচ্ছে ‘পাবলিক পলিসি’।
উল্লেখ্য, অনিন্দিতা মিত্র ভারতের লাভলী প্রফেশনাল ইউনিভার্সিটি থেকে এমবিএ ও রহতক মহর্ষি দয়ানন্দ ইউনিভার্সিটি থেকে এলএলএম সম্পন্ন করেছেন।
অনিন্দিতা মিত্রের সাফল্য ও বিদেশ যাত্রা উপলক্ষে শনিবার, ২৬ আগস্ট সন্ধ্যায় সিলেট মহানগরীর মির্জাজাঙ্গালে একটি অভিজাত হোটেলে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি