অ্যাডভোকেট রাজ উদ্দিন সিলেট ললিতকলা একাডেমির সভাপতি

প্রকাশিত August 22, 2023
অ্যাডভোকেট রাজ উদ্দিন সিলেট ললিতকলা একাডেমির সভাপতি

সাংস্কৃতিক প্রতিবেদক : সিলেট জেলা জজ আদালতের জিপি জ্যেষ্ঠ আইনজীবী মো রাজ উদ্দিন সিলেট ললিতকলা একাডেমির সভাপতি হয়েছেন।
প্রতিষ্ঠানের কার্যকরী কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সিলেট ললিতকলা একাডেমির অধ্যক্ষ বিপ্রদাস ভট্টাচার্য জানিয়েছেন।
অ্যাডভোকেট রাজ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য। তিনি সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও রেড ক্রিসেন্ট সিলেটের আজীবন সদস্য। এছাড়া সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সহসভাপতিও।
সংস্কৃতি অনুরাগী রাজ উদ্দিন অ্যাডভোকেট বেলাল উদ্দিনের অকাল মৃত্যুতে তার স্থলাভিষিক্ত হয়েছেন।