সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত

প্রকাশিত August 18, 2023
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-সিকৃবিসাসের ৯ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
এতে সভাপতি হিসেবে দৈনিক কালবেলা পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মো আকিমুন হাসান রাফি ও সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক জালালাবাদ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মো সাজিদ আল সাদেক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার, ১৭ আগস্ট দুপুরে টিএসসির সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের কার্যালয়ে পরিচালক অধ্যাপক ড মোহাম্মদ আতিকুজ্জামান ও প্রক্টর অধ্যাপক ড মো মনিরুল ইসলামের উপস্থিতিতে কমিটি গঠন করা হয়। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী কোনো পদে একাধিক প্রার্থী না থাকায় ৯টি পদেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।।
কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন অর্থ সম্পাদক সিলেটভিউ টোয়েন্টিফোর প্রতিনিধি মো রাজিবুল ইসলাম, দপ্তর সম্পাদক সিলেট ভয়েস প্রতিনিধি অসীম কুমার বৈষ্ণব ও নির্বাহী সদস্য পদে দ্যা কান্ট্রি টুডে পত্রিকার প্রতিনিধি মো ফরিদুল ইসলাম। এ ছাড়া সিলেট ডায়েরির প্রতিনিধি হাবিবা সুলতানা, নয়াশতাব্দী পত্রিকার প্রতিনিধি জসীম উদ্দীন, চ্যানেল টোয়েন্টিফোর অনলাইনের মো মাসুদুর রহমান খোন্দকার ও নতুন সিলেটের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহমুদুর রহমান কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি