বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ কেটে মাটি ও বালু উত্তোলনের দায়ে একজনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার, ১৬ আগস্ট বিকেল পর্যন্ত উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের রাজার বাজার গঙ্গানগর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে জরিমানার পাশাপাশি মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সকেভেটর এবং ট্রাক্টরও জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক।
চুনারুঘাট থানার এসআই অজিতকুমার তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে।